আমাদের সম্পর্কে

এখানেই তৈরি,
আমাদের বিক্রির ধরনেই

বিপনিক বাংলাদেশের মার্চেন্টদের জন্য অল-ইন-ওয়ান ই-কমার্স প্ল্যাটফর্ম। দোকান, অর্ডার, পেমেন্ট আর কুরিয়ার, সব এক জায়গায়।

200+স্টোর বিপনিকে চলছে
10,000+অর্ডার প্রসেস হয়েছে
7,200+প্রোডাক্ট লিস্ট করা
64জেলায় ডেলিভারি

কেন বানালাম

এখানে অনলাইনে বিক্রি মানে ইনবক্সভর্তি অর্ডার, খাতায় লেখা ঠিকানা আর কুরিয়ারে আলাদা দৌড়। যে টুলগুলো ছিল, সেগুলো তৈরি হয়েছিল অন্য দেশের জন্য, দামও সেই হিসাবেই।

বিপনিক দোকান, অর্ডার, বিকাশ-নগদ, কুরিয়ার বুকিং আর SMS এক জায়গায় এনেছে, বাংলায়, ছোট দোকানও বহন করতে পারে এমন দামে।

আমরা যেভাবে কাজ করি

বিক্রির উপর কোনো কমিশন নেই। খরচ বলতে প্ল্যানটুকুই, আর যা বিক্রি করবেন পুরোটাই আপনার।

সাপোর্ট বাংলায়, টিকিট আর হোয়াটসঅ্যাপে, এমন মানুষের কাছ থেকে যারা অন্য দোকানেও একই সমস্যা দেখেছে।